পকেটে আসবে মাসে ১৫০০ টাকা জেনে নিন যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের সঠিক নিয়ম

পকেটে আসবে মাসে ১৫০০ টাকা জেনে নিন যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের সঠিক নিয়ম

নিউজ ডেস্ক : রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক পথ দেখাতে মমতা সরকার নিয়ে এলো যুবসাথী প্রকল্প। এখন থেকে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন, যা সাধারণ ঘরের শিক্ষিত বেকারদের দৈনন্দিন খরচ ও চাকরির প্রস্তুতির লড়াইয়ে বড় স্বস্তি দেবে। তবে সামান্য ভুলে আবেদন বাতিল হতে পারে, তাই সঠিক পদ্ধতিতে ফর্ম পূরণ করা অত্যন্ত জরুরি।

আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং নূন্যতম মাধ্যমিক পাস করলেই এই সুবিধা মিলবে। ফর্মটি সম্পূর্ণ ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে এবং দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর ও আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সঠিক নিয়ম মেনে ফর্ম জমা দিলে সাধারণ পরিবারের তরুণ-তরুণীদের আর্থিক অনিশ্চয়তা অনেকটাই দূর হবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *