চিন সীমান্তে উত্তেজনার মাঝে জাতীয় সড়কে নামল মোদীর বিমান

চিন সীমান্তে উত্তেজনার মাঝে জাতীয় সড়কে নামল মোদীর বিমান

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত। চিন সীমান্ত থেকে মাত্র ৪৫০ কিলোমিটার দূরে অসমের মোরান বাইপাসে জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামরিক বিমান। যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে যখন মূল বিমানবন্দরগুলো অকেজো হয়ে পড়ে, তখন এই ধরনের হাইওয়ে রানওয়ে সাধারণ নাগরিকদের সুরক্ষা ও দ্রুত সেনা মোতায়েনে রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

এই সফল অবতরণের ফলে উত্তর-পূর্ব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হলো। এখন থেকে প্রয়োজনে রাফাল বা সুখোইয়ের মতো যুদ্ধবিমানও এই জাতীয় সড়কে নামতে পারবে, যা সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মনে বাড়তি ভরসা জোগাবে। প্রতিবেশী দেশগুলোর চোখরাঙানি মোকাবিলায় ভারতের এই সামরিক প্রস্তুতি সরাসরি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *