সবাইকে চমকে দিয়ে ভ্যালেন্টাইন ডে-তে কাঞ্চনকে আদুরে চুমু শ্রীময়ীর

নিউজ ডেস্ক : কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের প্রেম এবং বিয়ে নিয়ে নেটপাড়ায় চর্চার শেষ নেই। বিশেষ করে বিয়ের মাত্র সাড়ে আট মাসের মাথায় কন্যাসন্তান কৃষভির আগমনে অনেকেই বাঁকা চোখে তাকালেও, এই তারকা জুটি প্রমাণ করে দিলেন যে সমলোচনা তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলে না। ভালোবাসা দিবসে স্বামীর গালে আদুরে চুমু খেয়ে শ্রীময়ী বুঝিয়ে দিলেন, সাধারণ মানুষের কটাক্ষের চেয়ে তাঁদের ব্যক্তিগত রসায়ন অনেক বেশি মজবুত।
রংমিলান্তি কালো পোশাকে এই দম্পতির রোমান্টিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইনি বিয়ের দুই বছর পূর্তিতে শ্রীময়ীর এই খোলাখুলি প্রেম নিবেদন নেটিজেনদের মনে করিয়ে দিচ্ছে যে, বয়স বা অতীত কোনো কিছুই প্রকৃত ভালোবাসার পথে বাধা হতে পারে না। ট্রোলারদের পাত্তা না দিয়ে নিজেদের শর্তে জীবন কাটানো এই দম্পতি এখন অনেকের কাছেই সাহসের উদাহরণ হয়ে উঠেছেন।