চলতি ভোটার তালিকা সংশোধনীতে বাদ পড়ছেন লক্ষ লক্ষ মানুষ
February 14, 2026

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় ব্যাপক রদবদল হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ১.৫২ কোটি ভোটারের তথ্য খতিয়ে দেখা হলেও, অভিযোগ উঠেছে যে অনেক আবেদনই নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারেননি ইআরও এবং এইআরও আধিকারিকরা। এর ফলে ভোটাধিকার নিয়ে সাধারণ নাগরিকরা প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা করছেন।
সূচি অনুযায়ী শুক্রবারের মধ্যেই শুনানি পর্ব শেষ হওয়ার কথা থাকলেও চূড়ান্ত তালিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্তমান তথ্য অনুযায়ী, প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষের নাম বাদ পড়তে চলেছে এই সংশোধিত তালিকা থেকে। ভোটার তালিকায় নিজের নাম বজায় থাকবে কি না, তা নিয়ে এখন রাজ্যের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।