অধীরকে হারিয়ে কেন পস্তাতে হচ্ছে সাধারণ মানুষকে? বিস্ফোরক হুমায়ুন

অধীরকে হারিয়ে কেন পস্তাতে হচ্ছে সাধারণ মানুষকে? বিস্ফোরক হুমায়ুন

নিউজ ডেস্ক : বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারানো কি মুর্শিদাবাদের মানুষের জন্য ভুল সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, জয়ের পর দেখা মিলছে না ইউসুফ পাঠানের, ফলে উন্নয়নের কাজ থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অভিজ্ঞ নেতাকে হারিয়ে এলাকা যে অভিভাবকহীন হয়ে পড়েছে, সেই অনুশোচনাই এখন তৃণমূল নেতার গলায়।

অন্যদিকে, ফেব্রুয়ারিতেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। সাধারণ মানুষের আশঙ্কা, মার্চের শুরুতেই ৪০ ডিগ্রির দাপটে নাভিশ্বাস উঠবে জনজীবনে। একদিকে বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আইনি লড়াইয়ের অনিশ্চয়তা, আর অন্যদিকে কাঠফাটা গরমের চোখরাঙানি—দুইয়েরাঁতায় সাধারণ মানুষের স্বস্তি এখন বিশ বাঁও জলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *