বিশ্বজয়ের পর এবার কি পড়াশোনার পিচেও ছক্কা হাঁকাবেন বৈভব সূর্যবংশী

বিশ্বজয়ের পর এবার কি পড়াশোনার পিচেও ছক্কা হাঁকাবেন বৈভব সূর্যবংশী

নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে বিশ্বসেরা করে মাঠ কাঁপানো ১৪ বছরের বৈভব সূর্যবংশী এবার বসছেন জীবনের অন্য এক পরীক্ষায়। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা, যা নিয়ে সাধারণ মানুষের মনে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। মাঠের রেকর্ড গড়া এই বিস্ময় প্রতিভা কি বই-খাতার লড়াইয়েও একইরকম সাফল্য পাবেন, সেটাই এখন দেখার বিষয়।

সমস্তিপুরের স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, বিশ্বজয়ী তারকা হলেও পরীক্ষার হলে বৈভব বাড়তি কোনো সুবিধা পাবেন না। সাধারণ পরীক্ষার্থীদের মতোই তাকে নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে। আইপিএল ও বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়া এই কিশোরকে ঘিরে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও, নিরাপত্তার খাতিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খেলার মাঠের পর এবার পড়াশোনার আঙিনায় বৈভবের এই নতুন লড়াই অনুপ্রেরণা জোগাচ্ছে আপামর জনতাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *