ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদ ভবনে তিন হেভিওয়েট নেতা

ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদ ভবনে তিন হেভিওয়েট নেতা

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অবিশ্বাস্য পটপরিবর্তন ঘটে গেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী থেকে সোজা জনপ্রতিনিধি হিসেবে সংসদে পা রাখছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং এটিএম আজহারুল ইসলাম। সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন, আদালতের রায়ে একসময় ‘অপরাধী’ তকমা পাওয়া এই নেতারা দেশের আইন প্রণেতা হওয়ায় শাসনব্যবস্থায় ঠিক কী ধরনের প্রভাব পড়বে?

বিএনপি ও জামায়াতের এই তিন দাপুটে নেতা বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে তৃণমূল স্তরে তাঁদের জনসমর্থন অটুট। হাসিনা সরকারের আমলে গ্রেনেড হামলা, অস্ত্র চোরাচালান ও যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ জেল খাটার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাঁরা খালাস পান। আইনি লড়াইয়ে জয়ী হয়ে তাঁদের এই প্রত্যাবর্তন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এক নতুন এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *