অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড়, আপনার বেতন কতটা বাড়বে ঠিক করুন আপনিই!

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পকেটে এবার কত টাকা ঢুকবে, তা সরাসরি জানতে চাইছে মোদী সরকার। সম্প্রতি অষ্টম বেতন কমিশনের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল ও ওয়েবসাইট (8cpc.gov.in) চালু করা হয়েছে। এখানে সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মী—সবাই নিজের মতামত জানাতে পারবেন। আপনার দেওয়া পরামর্শের ওপর ভিত্তি করেই নির্ধারিত হতে পারে আগামী দিনের বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর ও ভাতার পরিমাণ। ফলে সাধারণ মানুষের হাতে এখন নিজেদের আর্থিক ভবিষ্যৎ গড়ার বড় সুযোগ।
এই প্রক্রিয়ায় অংশ নিতে হলে আগামী ১৬ মার্চের মধ্যে ‘MyGov’ পোর্টালের মাধ্যমে নির্ধারিত ১৮টি প্রশ্নের উত্তর দিয়ে ফিডব্যাক জমা দিতে হবে। মনে রাখবেন, ইমেল বা চিঠির মাধ্যমে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকায় এটি সরাসরি ৪৮ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগীর জীবনযাত্রায় প্রভাব ফেলবে। মুদ্রাস্ফীতির বাজারে আপনার বেতন ও পেনশনের অঙ্ক সম্মানজনক পর্যায়ে নিতে এখনই এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের দাবি তুলে ধরুন।