ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ নাম আপনার কি হবে

ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ নাম আপনার কি হবে

নিউজ ডেস্ক : রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ হতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নথিপত্রের গরমিল এবং শুনানিতে অনুপস্থিত থাকার কারণে নতুন করে আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়তে চলেছে। আপনি যদি সঠিক সময়ে নিজের নথি যাচাই না করে থাকেন, তবে চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকা নিয়েও বড়সড় অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বর্তমানে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চললেও, প্রায় ১০ লক্ষ ভোটারের তথ্য আপলোড হওয়া এখনও বাকি। যারা ২০০২ সালের তালিকার সঙ্গে যোগসূত্র প্রমাণ করতে পারেননি বা শুনানিতে ডাক পেয়েও যাননি, তাদের নাম বাদ পড়ার তালিকায় থাকার সম্ভাবনা প্রবল। ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *