দলের টিকিট না পেয়েও বাজিমাত, ভোটের ফল বদলে দিলেন বিদ্রোহীরা

দলের টিকিট না পেয়েও বাজিমাত, ভোটের ফল বদলে দিলেন বিদ্রোহীরা

নিউজ ডেস্ক : এবারের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে লড়া বিদ্রোহীদের দাপটে কপাল পুড়েছে অনেক হেভিওয়েট প্রার্থীর। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ও কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের মতো প্রার্থীরা বিএনপির ধানের শীষকে হারিয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন। এতে তৃণমূলের সাধারণ ভোটারদের মধ্যে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তি ইমেজের গুরুত্বই যেন বেশি প্রতিফলিত হয়েছে।

এই ফলাফল সংসদীয় রাজনীতিতে বড় ধরণের সমীকরণ পাল্টে দিতে পারে। বিএনপি সংসদে সরকারি দলের আসনে বসলেও মিত্র ও স্বতন্ত্র প্রার্থীদের জয়ী হওয়ার সংখ্যা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ভোটারদের রায় স্পষ্ট করে দিয়েছে যে, মনোনয়ন নিয়ে অসন্তোষ থাকলে সাধারণ মানুষ আর গতানুগতিক দলীয় প্রতীকের ওপর ভরসা না করে বিকল্প নেতৃত্ব বেছে নিতে দ্বিধা করেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *