সঞ্জু স্যামসন বিদায় নিতেই রাজস্থান রয়্যালসের নতুন সেনাপতি কে

নিউজ ডেস্ক : আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস ভক্তদের জন্য বড় খবর। দলের দীর্ঘদিনের কাণ্ডারি সঞ্জু স্যামসন চেন্নাই শিবিরে যোগ দেওয়ায় ফাঁকা হওয়া নেতৃত্বের ব্যাটন এবার উঠছে তরুণ তুর্কি রিয়ান পরাগের হাতে। গত মরসুমে সঞ্জুর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা রিয়ানের ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখল জয়পুরের ফ্র্যাঞ্চাইজি। ২৪ বছর বয়সেই দলের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এক নতুন যুগের সূচনা করতে চলেছেন এই অলরাউন্ডার।
নতুন এই নেতৃত্বের রদবদল রাজস্থান রয়্যালসের খেলায় বড়সড় প্রভাব ফেলতে পারে। কোচ কুমার সঙ্গকারার মতে, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রিয়ানকে দলের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার করে তুলেছে। তবে গতবার তাঁর অধিনায়কত্বে দল পয়েন্ট তালিকার নবম স্থানে শেষ করায় সমর্থকদের মনে কিছুটা সংশয় রয়েই গেছে। এখন দেখার, রিয়ানের এই ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলার মানসিকতা আগামী মরসুমে রাজস্থানকে আবার সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে কি না।