জনপ্রিয় হোয়াটসঅ্যাপ বন্ধ করছে পুতিন সরকার বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ
February 13, 2026

নিউজ ডেস্ক : রাশিয়ায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে পুতিন সরকার। মেটা রুশ আইন মানছে না, এই অভিযোগে নাগরিকদের এখন থেকে দেশীয় অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞার ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও বাকস্বাধীনতা ঝুঁকির মুখে পড়বে। ‘ম্যাক্স’ অ্যাপে হোয়াটসঅ্যাপের মতো শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থা না থাকায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয় বাড়ছে। মূলত যুদ্ধের আবহে তথ্যের আদান-প্রদান নিয়ন্ত্রণে রাখতেই সরকার এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।