মমতার মডেলেই কি কপাল খুলল বাংলাদেশের সাধারণ মানুষের

নিউজ ডেস্ক : ওপার বাংলায় তারেক রহমানের বিশাল জয় সাধারণ মানুষের পকেটে সরাসরি টাকা পৌঁছানোর এক নতুন আশা জাগিয়েছে। পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে বিএনপি-র ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রতিশ্রুতিই মূলত নিম্নবিত্ত পরিবারগুলোর ভাগ্য বদলে বড় হাতিয়ার হয়ে উঠল। প্রতি মাসে ২০০০ থেকে ২৫০০ টাকার আর্থিক সহায়তা বা নিত্যপণ্যের এই নিশ্চয়তা প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার স্বপ্ন দেখাচ্ছে, যা মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ গৃহিণীদের জন্য এক বড় স্বস্তি।
দীর্ঘ ১৭ বছর পর শাসনক্ষমতায় পরিবর্তনের ফলে বাংলাদেশের আমজনতা এখন উন্নততর জীবনযাত্রার অপেক্ষায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সুবিধা পাওয়া নিশ্চিত হলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। তারেক রহমানের এই মাস্টারস্ট্রোক কেবল ভোট বৈতরণী পার করতেই সাহায্য করেনি, বরং মমতার মডেলে ভর করে ওপার বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন আর্থিক নিরাপত্তার নতুন দীপশিখা জ্বলে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।