সরকারের নিষেধাজ্ঞা উধাও ব্রিটিশ আদালতের রায়ে আমজনতার জয়

সরকারের নিষেধাজ্ঞা উধাও ব্রিটিশ আদালতের রায়ে আমজনতার জয়

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের প্রতিবাদের অধিকার কি তবে ফিরে এলো? ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে ব্রিটিশ সরকারের জারি করা নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের ফলে ব্রিটেনে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আরও শক্তিশালী হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের এই অবস্থান সাধারণ জনগণের মৌলিক স্বাধীনতার এক বিশাল জয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের এই হস্তক্ষেপ প্রমাণ করল যে, চাইলেই জনমতকে দমন করা সম্ভব নয়। ইতিপূর্বে পার্লামেন্টে ভোটের মাধ্যমে সংগঠনটিকে নিষিদ্ধ করা হলেও, এখন থেকে সাধারণ কর্মীরা কোনো আইনি বাধা ছাড়াই তাদের প্রতিবাদ চালিয়ে যেতে পারবেন। ইসরাইল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করার অধিকার ফিরে পাওয়ায় স্থানীয় মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এই রায় ব্রিটিশ ইতিহাসে গণতান্ত্রিক অধিকার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *