টানা কাশি কি ক্যানসার নাকি সাধারণ ফ্লু বিশেষজ্ঞের পরামর্শে জানুন আসল সত্য

টানা কাশি কি ক্যানসার নাকি সাধারণ ফ্লু বিশেষজ্ঞের পরামর্শে জানুন আসল সত্য

নিউজ ডেস্ক : সাধারণ কাশি ভেবে অবহেলা করা আপনার জীবনের জন্য বড় ঝুঁকি হতে পারে। দুই থেকে তিন সপ্তাহের বেশি কাশি, বুকে চাপ বা ওজন কমে যাওয়া টিবি এমনকি ফুসফুসের ক্যানসারের লক্ষণ হওয়া বিচিত্র নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় না করলে সাধারণ সংক্রমণও ড্রাগ রেজিস্ট্যান্স টিবিতে রূপ নিতে পারে, যা চিকিৎসা ব্যবস্থাকে আরও জটিল করে তোলে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত এক্স-রে বা সিটি স্ক্যান করানো জরুরি।

বর্তমানে উন্নত চিকিৎসা বিজ্ঞানে ভয়ের কিছু নেই। নিয়মিত ওষুধে টিবি যেমন সম্পূর্ণ সারে, তেমনি ইমিউনোথেরাপি বা রোবটিক সার্জারির মাধ্যমে ক্যানসার জয় করাও এখন সম্ভব। এমনকি জটিল পরিস্থিতিতে ফুসফুস প্রতিস্থাপনের সুবিধাও দিন দিন সহজলভ্য হচ্ছে। মনে রাখবেন, সামাজিক লোকলজ্জার ভয়ে চিকিৎসা আড়ালে রাখলে বিপদ বাড়বে। শুরুতেই সচেতন হলে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে আপনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *