আট দশকের সাউথ ব্লক অধ্যায় শেষ প্রধানমন্ত্রীর নতুন ঠিকানায় সাধারণ মানুষের কি সুবিধা হবে

নিউজ ডেস্ক : প্রায় ৮০ বছর পর ব্রিটিশ আমলের সাউথ ব্লক ছেড়ে নিজস্ব স্থায়ী ঠিকানা ‘সেবা তীর্থ’-তে পা রাখল প্রধানমন্ত্রীর দফতর। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আধুনিক কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। ডিজিটাল আর্কাইভ ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই কেন্দ্রটি এখন থেকে দেশের প্রধান প্রশাসনিক স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করবে, যা সরকারি পরিষেবা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।
অন্যদিকে, খালি হওয়া সাউথ ও নর্থ ব্লককে বিশ্বের বৃহত্তম জাদুঘর ‘যুগে যুগীন ভারত’-এ রূপান্তর করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও পর্যটকরা একই ছাদের নিচে সিন্ধু সভ্যতা থেকে আধুনিক ভারতের ৫০০০ বছরের ইতিহাস দেখার সুযোগ পাবেন। ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ের গ্যালারি খুলে গেলে এটি কেবল ঐতিহ্যের ধারক হবে না, বরং কর্মসংস্থান ও পর্যটন শিল্পের বিকাশেও বড় ভূমিকা রাখবে।