বিজয়ের সভায় ফের মৃত্যু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন
February 13, 2026

নিউজ ডেস্ক : রাজনৈতিক সভার ভিড়ে প্রাণ হারালেন আরও এক সাধারণ মানুষ। শুক্রবার টিভিকে-র সভায় হিটস্ট্রোকে সুরজ নামের এক ব্যক্তির মৃত্যু জননিরাপত্তার কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে এনেছে। ৫ হাজার লোকের অনুমতি থাকলেও ৭ হাজার মানুষকে ঢুকতে দেওয়ায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অসুস্থ ও দুর্বল ব্যক্তিদের ভিড়ে ঠেলে দেওয়ায় এই মর্মান্তিক পরিণতি সাধারণ মানুষের মনে এখন আতঙ্কের সৃষ্টি করছে।
আয়োজকদের চূড়ান্ত গাফিলতির অভিযোগে ইতিমধ্য়েই এফআইআর দায়ের হয়েছে। প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে ডিহাইড্রেশনে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সভায় পর্যাপ্ত জল বা চিকিৎসার ব্যবস্থা না থাকলে সাধারণ মানুষের জীবন যে কতটা ঝুঁকির মুখে পড়তে পারে, এই ঘটনা তারই প্রমাণ। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে পুলিশ।