মহাকাশে মিলল অবিকল পৃথিবীর যমজ গ্রহ ৩৫৫ দিনেই বছর শেষ

মহাকাশে মিলল অবিকল পৃথিবীর যমজ গ্রহ ৩৫৫ দিনেই বছর শেষ

নিউজ ডেস্ক : মহাকাশে ঠিক পৃথিবীর মতোই এক নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা আমাদের ভবিষ্যৎ বাসস্থানের আশা জাগাচ্ছে। পৃথিবী থেকে মাত্র ১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম ‘HD-137010B’। এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৫৫ দিন, যা আমাদের এক বছরের প্রায় সমান। মানুষের বসবাসের উপযোগী পরিবেশ বা ‘হ্যাবিটেবল জোন’-এ এর অবস্থান হওয়ায় সাধারণ মানুষের মনে কৌতূহল তুঙ্গে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহটি পৃথিবীর তুলনায় ১.২ গুণ বড় এবং এর নক্ষত্রটি সূর্যের চেয়েও বেশি দিন টিকে থাকার ক্ষমতা রাখে। কক্ষপথের দিক থেকে পৃথিবীর সঙ্গে এর ৫১ শতাংশ মিল রয়েছে, যা ভবিষ্যতে মানবজাতির বিকল্প ঠিকানার স্বপ্ন দেখাচ্ছে। প্রতিকূল মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকায় এই আবিষ্কার বিজ্ঞানের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল। আমাদের পরবর্তী প্রজন্ম কি তবে এই নতুন পৃথিবীতেই পা রাখবে? সেই উত্তরের অপেক্ষায় এখন বিশ্ববাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *