বিশাল পতন ওলা এথারের আর দাপট দেখাচ্ছে টিভিএস বাজাজ

নিউজ ডেস্ক : ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে এখন বড়সড় রদবদল। ওলা বা এথারের মতো নতুন স্টার্টআপগুলোর দিন শেষ হয়ে প্রথাগত কোম্পানিগুলোর জয়জয়কার শুরু হয়েছে। এতে সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তা কমছে, কারণ টিভিএস বা বাজাজের মতো পুরনো কোম্পানিগুলোর ওপর মানুষের ভরসা অনেক বেশি। শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক আর উন্নত প্রযুক্তির মিশেলে সাধারণ মানুষ এখন অনেক বেশি নিশ্চিন্তে ইভি স্কুটার কিনতে পারছেন।
২০২৬ সালের শুরুতেই দেখা যাচ্ছে ওলার বিক্রি প্রায় ৬৯ শতাংশ কমে গেছে, যেখানে রেকর্ড গড়ে শীর্ষে উঠে এসেছে টিভিএস। গত জানুয়ারি মাসে টিভিএস একাই প্রায় ৩৪,৫৫৪ ইউনিট স্কুটার বিক্রি করেছে। সাধারণ গ্রাহকদের জন্য এটি একটি বড় বার্তা যে, শুধু চাকচিক্য নয় বরং দীর্ঘস্থায়ী পরিষেবা এবং বিশ্বস্ত ব্র্যান্ডই এখন বাজারের আসল রাজা। নতুন এই প্রতিযোগিতার ফলে ভবিষ্যতে সাধারণ মানুষ আরও সাশ্রয়ী এবং টেকসই ইলেকট্রিক স্কুটার পাবে বলে আশা করা হচ্ছে।