চেনাব নদীর জল নিয়ে ভারতের চালে কি বিপাকে পড়বে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের সোয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের পদক্ষেপে চরম দুশ্চিন্তায় পাকিস্তান। চেনাব নদীর ওপর এই বিশাল প্রকল্পের কাজ এগোলে ভাটির দেশ হিসেবে পাকিস্তানের কৃষি ও জনজীবনে জলসংকট দেখা দেওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর পহেলগাম হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের কড়া সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রতিবেশী দেশটির কপালে ভাঁজ ফেলেছে।
এই পরিস্থিতিতে ভারত কোনো একতরফা সিদ্ধান্ত নিলে পাকিস্তানের সাধারণ মানুষের ওপর তার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। পরিস্থিতি সামাল দিতে ১১ ফেব্রুয়ারি আবারও দিল্লির কাছে প্রকল্পের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে ইসলামাবাদ। যদিও ভারত নিজের জলসম্পদ ও বিদ্যুৎ চাহিদা মেটাতে বদ্ধপরিকর, তবে দুই দেশের এই টানাপোড়েনে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জলের অধিকার কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।