পকেটে টান পড়বে না তো? লঞ্চের আগেই ফাঁস ভিভোর ধামাকা ফোনের দাম

পকেটে টান পড়বে না তো? লঞ্চের আগেই ফাঁস ভিভোর ধামাকা ফোনের দাম

নিউজ ডেস্ক : নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে আরও একবার ভেবে নিন। আগামী ১৯ ফেব্রুয়ারি ভারতে আসছে ভিভো-র বহুল প্রতীক্ষিত ভি৭০ সিরিজ। তবে লঞ্চের আগেই এই সিরিজের ভি৭০ এবং ভি৭০ এলিট মডেলের দাম ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। উন্নতমানের জেইস ক্যামেরা এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর সমৃদ্ধ এই ফোনগুলো মধ্যবিত্ত ও প্রিমিয়াম গ্রাহকদের বাজেটে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভি৭০ মডেলের দাম শুরু হতে পারে ৪৫,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, আরও শক্তিশালী ফিচারের ভি৭০ এলিট মডেলের দাম ৫১,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬১,৯৯৯ টাকা পর্যন্ত যেতে পারে। বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধার এই ফোনগুলোর প্রি-বুকিং ইতিমধেই শুরু হয়েছে। উন্নত প্রযুক্তি ও স্টাইলিশ লুকের জন্য বাড়তি খরচ করতে সাধারণ ক্রেতারা কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *