বার্সেলোনাকে ৪ গোল দিয়ে ফাইনালে ওঠার পথে অবিশ্বাস্য আতলেতিকো মাদ্রিদ

বার্সেলোনাকে ৪ গোল দিয়ে ফাইনালে ওঠার পথে অবিশ্বাস্য আতলেতিকো মাদ্রিদ

নিউজ ডেস্ক : কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগেই বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল আতলেতিকো মাদ্রিদ। মাঠের লড়াইয়ে বার্সার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে প্রথমার্ধেই চার গোল পূর্ণ করে সিমিওনের দল। এরিক গার্সিয়ার আত্মঘাতী গোল দিয়ে শুরু হলেও একে একে জালের ঠিকানা খুঁজে নেন গ্রিজম্যান, লুকম্যান এবং আলভারেজ। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে এরিক মাঠ ছাড়লে বার্সেলোনার ফেরার সব আশাই কার্যত শেষ হয়ে যায়।

এই হারের ফলে বার্সেলোনার সামনে এখন পাহাড়সম চ্যালেঞ্জ, যা টপকানো সাধারণ ফুটবল ভক্তদের কাছে প্রায় অসম্ভব মনে হচ্ছে। ৩২ বারের চ্যাম্পিয়নদের ফাইনালে যেতে হলে ঘরের মাঠে অলৌকিক কিছু করে দেখাতে হবে। অন্যদিকে, শিরোপাহীন মরশুম কাটানোর শঙ্কায় থাকা আতলেতিকোর কাছে এই জয় সমর্থকদের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে। আগামী ৩ মার্চ ফিরতি লেগের লড়াইয়ে বার্সা কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আতলেতিকোর দাপটেই শেষ হবে তাদের দৌড়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *