মোদি ম্যাজিকে খালি হচ্ছে রাজকোষ? প্রধানমন্ত্রীর বিশ্বভ্রমণের খরচ শুনলে চোখ কপালে উঠবে

মোদি ম্যাজিকে খালি হচ্ছে রাজকোষ? প্রধানমন্ত্রীর বিশ্বভ্রমণের খরচ শুনলে চোখ কপালে উঠবে

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকা কি তবে নেতার বিদেশ সফরেই শেষ হচ্ছে? গত ৪ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪৩টি দেশ ভ্রমণে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ৪৬২ কোটি টাকারও বেশি। গড়ে প্রতি বছর ১১৫ কোটি টাকা ব্যয় হচ্ছে কেবল বিদেশের মাটিতে পা রাখতে। বিরোধীদের ক্রমাগত কটাক্ষের মাঝে এই বিপুল খরচের পরিসংখ্যান এখন আমজনতার পকেটে টান পড়ার আশঙ্কায় বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

সবচেয়ে ব্যয়বহুল ছিল ২০২৫ সালের ফ্রান্স সফর, যেখানে মাত্র একবারের ভ্রমণে খরচ হয়েছে সাড়ে ২৫ কোটি টাকা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে চারবার যেতে সরকারের পকেট থেকে খসেছে ৭৪ কোটি টাকারও বেশি। সংযুক্ত আরব আমিরশাহি এবং জাপানেও বারবার সফরে বড় অঙ্কের অর্থ খরচ হয়েছে। কূটনৈতিক সম্পর্কের দোহাই দেওয়া হলেও, এই আকাশছোঁয়া ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর কতখানি চাপ সৃষ্টি করবে, তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *