ভারত বনাম পাকিস্তান মহারণে কারা হবেন আসল গেম চেঞ্জার
February 13, 2026

নিউজ ডেস্ক : হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের ভেতর ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। রবিবারের এই মহারণে বুমরাহ বনাম ফারহান এবং অভিষেক বনাম শাহিন আফ্রিদির দ্বৈরথ সরাসরি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। বিশেষ করে বুমরাহের বিষাক্ত ইয়র্কার সামলানো বা শাহিনের পেসকে পাল্টা আক্রমণ করার ওপরই নির্ভর করছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের রবিবাসরীয় উন্মাদনা।
ব্যাট-বলের এই লড়াইয়ে বাবর আজম ও বরুণ চক্রবর্তীর মস্তিস্কের লড়াই যেমন থাকবে, তেমনই নজর থাকবে সূর্যকুমার যাদবের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিংয়ের ওপর। ফিনিশার হিসেবে হার্দিক পান্ডিয়া ও ফাহিম আশরাফের পারফরম্যান্স গ্যালারির উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে কারা নায়ক হয়ে ওঠেন, সেটাই এখন কোটি কোটি মানুষের অপেক্ষার কারণ।