নিজের পাকাবাড়ি পাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের হাজার হাজার গরিব মহিলার

নিজের পাকাবাড়ি পাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের হাজার হাজার গরিব মহিলার

নিউজ ডেস্ক : রাজ্যের ৩৩ হাজার অসহায় মহিলার মাথার ওপর এবার স্থায়ী ছাদ নিশ্চিত করছে নবান্ন। কেন্দ্রীয় বঞ্চনার পালটা হিসেবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের এই স্বনির্ভরতার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বড়সড় ইতিবাচক পরিবর্তন আসবে।

ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাম নথিভুক্তির কাজ শেষ করে দ্রুত প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পঞ্চায়েত ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। এই উদ্যোগের ফলে গ্রামবাংলার হাজার হাজার দুস্থ পরিবার কেবল মাথা গোঁজার ঠাঁই-ই পাবে না, বরং প্রতিকূল পরিস্থিতিতে থাকা মহিলারা আর্থিকভাবে সুরক্ষিত ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ জীবন কাটানোর সাহস পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *