বিদেশের মাটিতে চরম অপমানে পাকিস্তানের খেলোয়াড়রা
February 13, 2026

নিউজ ডেস্ক : বিদেশের মাটিতে খেলতে গিয়ে হোটেলের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে খেলোয়াড়দের। পকেটে টাকা নেই, তার ওপর হোটেলের ভাড়াই মেটাতে পারেনি বোর্ড। ভিনদেশে গিয়ে নিজেদের দেশের তারকাদের এমন দুরবস্থা দেখে সাধারণ ক্রীড়াপ্রেমীরা এখন ক্ষোভে ফেটে পড়ছেন। এভাবে চললে দেশের সম্মানের সাথে সাথে খেলাধুলার ভবিষ্যৎ যে অন্ধকার, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
অস্ট্রেলিয়ার হোবার্টে প্রো লিগ খেলতে গিয়ে মালপত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফুটপাতে বসে কাটাতে হয় হকি দলকে। একে তো লম্বা সফরের ক্লান্তি, তার ওপর থাকার জায়গা না পেয়ে চরম ভোগান্তির শিকার হন তারা। কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি আর সমন্বয়হীনতার মাশুল দিতে হচ্ছে খেলোয়াড়দের। দেশের হয়ে লড়তে গিয়ে এমন লাঞ্ছনা খেলোয়াড়দের মানসিকতায় কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই চিন্তার বিষয়।