বের্নাবেউয়ে সাদা রুমালের ঝড় কেন বিপাকে ফেলছে ভিনিসিয়াসদের

নিউজ ডেস্ক : মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তদের ধৈর্য এখন তলানিতে। ভিনিসিয়াস-এমবাপেদের ম্যাজিক কাজ না করায় বের্নাবেউয়ের গ্যালারিতে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। তবে এই প্রতিবাদের ধরণ বেশ অদ্ভুত। সমর্থকরা সবাই মিলে সাদা রুমাল ওড়াচ্ছেন। প্রিয় দলের এমন দুরাবস্থা দেখে সাধারণ ভক্তদের মনে ক্ষোভ জমেছে পাহাড় সমান, যা এখন ক্লাবের কর্মকর্তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই থেকে আসা এই ‘সাদা রুমাল’ রীতি আগে প্রশংসার জন্য ব্যবহার হলেও, এখন তা চূড়ান্ত অসম্মানের প্রতীক। রিয়াল মাদ্রিদ যেহেতু ভক্তদের মালিকানাধীন ক্লাব, তাই গ্যালারির এই নীরব প্রতিবাদ মানেই বড় কোনো রদবদলের ইঙ্গিত। সাধারণ দর্শক থেকে শুরু করে মাঠের তারকা—সবার ওপরেই এখন প্রবল মানসিক চাপ বাড়ছে। সাদা রুমালের এই ঢেউ কি দলের ভাগ্য ফেরাতে পারবে, নাকি সংকটের মাত্রা আরও বাড়িয়ে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন।