মেদিনীপুর যাওয়ার বিশেষ ট্রেন বাতিল হওয়ায় বিপাকে হাজারো পুণ্যার্থী

মেদিনীপুর যাওয়ার বিশেষ ট্রেন বাতিল হওয়ায় বিপাকে হাজারো পুণ্যার্থী

নিউজ ডেস্ক : ১২৪ বছরের ঐতিহ্যবাহী রাজবাড়ি-মেদিনীপুর ‘উরশ স্পেশাল’ ট্রেনটি এবারও আসছে না। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও দুই দেশের বর্তমান পরিস্থিতির কারণে উদ্যোক্তারা কোনো আবেদনই করেননি। এর ফলে মেদিনীপুরের ঐতিহাসিক উরশ উৎসবে শামিল হতে পারছেন না ওপার বাংলার হাজার হাজার সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে যারা এই আধ্যাত্মিক মিলনের অপেক্ষায় থাকেন, তাদের আবেগ ও ধর্মীয় রীতিনীতিতে বড় বাধা হয়ে দাঁড়াল সীমান্ত রাজনীতি।

এই নিয়ে টানা দুই বছর এবং ইতিহাসে মোট ছয়বার এই বিশেষ ট্রেন যাত্রা বন্ধ থাকল। প্রতিবছর প্রায় দুই হাজার পুণ্যার্থী এই ট্রেনে চেপে দুই বাংলার সৌহার্দ্য বিনিময় করতেন। সাধারণ ভক্তদের মতে, রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়ছে মানুষের ধর্মীয় স্বাধীনতায়। আয়োজকরা আশা করছেন, আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দুই দেশের মানুষের মধ্যে এই আত্মিক বন্ধন ফিরবে। তবে বর্তমান অনিশ্চয়তায় পুণ্যার্থীদের দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *