পলাশী থেকে রেজিনগর হুমায়ুন কবীরের বাবরি যাত্রা শুরু

পলাশী থেকে রেজিনগর হুমায়ুন কবীরের বাবরি যাত্রা শুরু

নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহে বহুল আলোচিত ‘বাবরি যাত্রা’র পথ সংক্ষিপ্ত করতে বাধ্য হলেন বিধায়ক হুমায়ুন কবীর। প্রশাসনের কড়া বিধিনিষেধ ও জনজীবনের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে বিশাল জমায়েতের পরিকল্পনা কাটছাঁট করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, বাবরি মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে নিজের অবস্থানে অনড় রয়েছেন এই জননেতা।

পলাশীর ঐতিহাসিক প্রান্তর থেকে শুরু হওয়া এই পদযাত্রা রেজিনগরের প্রস্তাবিত মসজিদের জমিতে গিয়ে শেষ হয়। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই মসজিদ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হলেও হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের আবেগ ও ধর্মীয় সংকল্প পূরণে আগামীতে মেদিনীপুর থেকে কলকাতা পর্যন্ত আরও বড় কর্মসূচি পালন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *