অপারেশন থেকে ভাতা সবকিছুই বিনামূল্যে পেয়ে নতুন জীবন পেলেন উল্লাসিনী
February 12, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা কতটা কার্যকর হতে পারে, তার এক অনন্য নজির সৃষ্টি করেছেন উত্তর চব্বিশ পরগনার প্রৌঢ়া উল্লাসিনী দাস। পেটে টিউমার নিয়ে যখন পরিবারটি দিশেহারা, তখন ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের সৌজন্যে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন তিনি বার্ধক্যভাতাও পাচ্ছেন, যা তাঁর মতো প্রান্তিক মানুষের দৈনন্দিন অভাব মেটাতে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
নিজের জীবন ফিরে পাওয়ার কৃতজ্ঞতা জানাতে উল্লাসিনী দেবী গান বেঁধেছেন মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করে। তাঁর মতে, সরকারি এই সাহায্য না থাকলে চিকিৎসা করানো অসম্ভব ছিল। অভাবের সংসারে সরকারি এই জনকল্যাণমূলক প্রকল্পগুলো কীভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটায় এবং জীবন বদলে দেয়, উল্লাসিনীর গান ও কৃতজ্ঞতা আজ তারই জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে।