বন্দিদের জন্য এবার খুলছে জেলের দরজা
February 12, 2026

নিউজ ডেস্ক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহিলা বন্দিদের অন্ধকার কুঠুরি থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে রাজ্য। বীরভূমের সিউড়িতে তৈরি হতে চলা এই উন্মুক্ত সংশোধনাগার বা ওপেন জেল বন্দিদের মানসিক অবসাদ কমিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেবে। এর ফলে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন মহিলারা চার দেওয়ালের বাইরে কাজ করে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারবেন।
নিরাপত্তার ঘেরাটোপ বজায় রেখেই এখানে বন্দিদের সেলাই, রান্না ও প্যাকেটজাত খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম তিন মাস সরকারি খরচে থাকলেও পরে নিজেদের উপার্জনে সংসার চালানোর সুযোগ পাবেন তারা। এতে সাজাপ্রাপ্তদের সামাজিক পুনর্বাসন সহজ হবে এবং অপরাধমুক্ত সুস্থ সমাজ গঠনে এটি বড় ভূমিকা পালন করবে। নবান্নের সবুজ সংকেত পেলেই দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে।