সীমান্ত পাহারায় আসছে ১১৪টি রাফাল বিমান দেশজুড়ে খুশির হাওয়া

নিউজ ডেস্ক : আকাশপথে দেশের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সবুজ সংকেত দিল প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা চুক্তির ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তিক্ষয় রোধ হবে এবং উত্তর ও পশ্চিম সীমান্তে শত্রুপক্ষের যেকোনো আস্ফালন রুখে দেওয়া সম্ভব হবে। সাধারণ মানুষের জন্য এটি স্বস্তির খবর, কারণ শক্তিশালী বিমান বাহিনী থাকা মানেই দেশের সীমানা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া।
এই চুক্তির বড় অংশজুড়ে থাকছে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রয়াস। ১৮টি বিমান সরাসরি ফ্রান্স থেকে এলেও বাকি ৯৬টি ভারতেই তৈরি হবে। এর ফলে একদিকে যেমন প্রযুক্তির আধুনিকীকরণ ঘটবে, অন্যদিকে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে ভারতকে যুদ্ধের ময়দানে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।