লক্ষ্মীবারে সোনার দামে বড় পতন! আজই কি গয়না কেনার সেরা সুযোগ? – বর্তমান নিউজ
February 12, 2026

February 12, 202612:50 pm
নিউজ ডেস্ক : আজ লক্ষ্মীবার, বাজারে কি সোনা সস্তা হলো? একটানা দাম বাড়ার পর অবশেষে আজ সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিয়ে কিছুটা কমল সোনার দাম। আজকের এই দাম কমার ফলে বিয়ের মরসুমে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১০০ টাকা কমে দাঁড়িয়েছে ১৪৫২০০ টাকায়। একইভাবে ২৪ ক্যারেট সোনার দামও ১২০০ টাকা কমেছে।
দিল্লি থেকে মুম্বই, সব বড় শহরেই আজ হলুদ ধাতু নিম্নমুখী। চেন্নাইতে তো প্রায় ২০৭০ টাকা পর্যন্ত কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। যারা অনেকদিন ধরে বিনিয়োগ বা গয়না বানানোর কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই বাজারদর সত্যিই দারুণ খবর। দেশের অন্যান্য শহরগুলোতেও আজ কম দামেই বিকোচ্ছে সোনা।