১৭ বছর পর ভোট দিলেন তারেক রহমান, এবার কি তবে তিনিই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কান্ডারি? – বর্তমান নিউজ

১৭ বছর পর ভোট দিলেন তারেক রহমান, এবার কি তবে তিনিই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কান্ডারি? – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে ব্যালট হাতে বুথে দাঁড়ালেন তারেক রহমান। ঢাকার গুলশান মডেল স্কুলে সপরিবারে ভোট দিয়ে তিনি যখন বের হচ্ছিলেন, তখন সবার মুখে একটাই প্রশ্ন—”তবে কি ভাবি প্রধানমন্ত্রী ভোট দিয়ে বেরোলেন?” এই একটি দৃশ্যই যেন দেশের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরে তারেক নিজেও বেশ উচ্ছ্বসিত, যা সাধারণ ভোটারদের মধ্যেও ভোটের আমেজ বাড়িয়ে দিয়েছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের বুথগুলোতে সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে যে, সাধারণ মানুষ তাদের আগামীর নেতা নির্বাচনে কতটা আগ্রহী। গণভোট আর সাধারণ নির্বাচন—এই দুইয়ের মেলবন্ধনে দেশের ভবিষ্যৎ আমূল বদলে যেতে পারে। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই রায় শেষ পর্যন্ত বাংলাদেশের মসনদে কাকে বসায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *