টিফিন বক্স খুলতেই বেরিয়ে এল কোটি টাকার মাদক চরম বিপাকে পাচারকারী

নিউজ ডেস্ক : সাধারণ টিফিন বক্সে কোটি টাকার বিষ নিয়ে ঘুরছে পাচারকারীরা, যা আপনার অজান্তেই যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কলকাতা পুলিশের এসটিএফ অভিযানে ধরা পড়েছে এমনই এক পাচারকারী, যার কাছে থাকা টিফিন বক্স থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড় তিন কোটি টাকার হেরোইন। এই ধরণের সক্রিয় পাচারচক্র সাধারণ মানুষের নিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য এক বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মালদার বাসিন্দা মহম্মদ সাবির শেখ নামে ওই ব্যক্তিকে শিলিগুড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই চক্রের শিকড় অনেক গভীরে ছড়ানো যা সমাজকে তলে তলে কুরে খাচ্ছে। পাচারকারীদের এই নতুন কৌশল সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসন বর্তমানে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, যাতে এই মরণনেশা জনজীবন থেকে চিরতরে দূর করা যায়।