দেশজুড়ে ধর্মঘটে আপনার পকেটে কি টান পড়বে

দেশজুড়ে ধর্মঘটে আপনার পকেটে কি টান পড়বে

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকারের শ্রম ও শিল্প নীতির প্রতিবাদে ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। এই আন্দোলনে ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ সামিল হওয়ায় আপনার দরকারি ব্যাঙ্কিং কাজ আটকে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এমনকি এটিএম পরিষেবা ব্যাহত হলে নগদ টাকা তোলা নিয়েও সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

তবে পোস্ট অফিস বা ডাকঘরের পরিষেবা স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তি মিলবে। অন্যদিকে, ধর্মঘটের জেরে জনজীবন সচল রাখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের ছুটি বাতিল করে অফিস হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করা হয়েছে। এই অচলাবস্থার কারণে যাতায়াত থেকে শুরু করে আর্থিক লেনদেন—সব ক্ষেত্রেই সাধারণ মানুষকে আগাম সতর্ক থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *