মাঝারি সাধ্যের মধ্যেও কি আসবে সোনা? আজ হু হু করে কমলো দাম, পকেটে টান পড়ার ভয় নেই

মাঝারি সাধ্যের মধ্যেও কি আসবে সোনা? আজ হু হু করে কমলো দাম, পকেটে টান পড়ার ভয় নেই

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে লক্ষ্মীবারেই অনেকটা সস্তা হলো সোনা। দীর্ঘদিনের আকাশছোঁয়া দামের পর আজ ২২ ও ২৪ ক্যারেট উভয় ক্ষেত্রেই বড়সড় পতন লক্ষ্য করা গেছে। গয়না কেনার পরিকল্পনা থাকলে বা সঞ্চয়ের কথা ভাবলে এটাই সেরা সময়, কারণ এই দাম কমার ফলে মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামে ১১০০ টাকা এবং ২৪ ক্যারেটে ১২০০ টাকা দাম কমেছে। শুধু কলকাতা নয়, দিল্লি থেকে মুম্বই—দেশের বড় শহরগুলোতেও একই ছবি দেখা যাচ্ছে। বিশেষ করে চেন্নাইতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম একধাক্কায় ১৯০০ টাকা কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *