ভোট দিতে আর দূরে যাওয়া নয় ঘরের দুয়ারেই বুথ বসানোর বড় সিদ্ধান্ত
February 12, 2026

নিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের ভোটদান প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের ৭৮টি বড় আবাসনের ভেতরেই তৈরি করা হবে ভোটগ্রহণ কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে প্রবীণ নাগরিক ও কর্মব্যস্ত মানুষের দীর্ঘ লাইনে দাঁড়ানো বা দূরে যাওয়ার ভোগান্তি কমবে। ঘরের নাগালে বুথ থাকায় সাধারণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি এই আবাসনগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ম অনুযায়ী, যেসব আবাসনে ৩০০-র বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন, সেখানেই এই বিশেষ বুথ গড়া হবে। ভোটার তালিকা সংশোধনের জেরে বুথের সংখ্যায় রদবদল হলেও আবাসনে ভোটকেন্দ্র তৈরির এই উদ্যোগ নাগরিক পরিষেবা ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এক নতুন মাত্রা যোগ করবে।