ভারতের বিরুদ্ধে নামার আগে নামিবিয়ার বিস্ফোরক অভিযোগের মুখে আইসিসি

ভারতের বিরুদ্ধে নামার আগে নামিবিয়ার বিস্ফোরক অভিযোগের মুখে আইসিসি

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগেই বৈষম্যের অভিযোগে সরব হয়েছে নামিবিয়া। অধিনায়ক জেরার্ড ইরাসমাস সরাসরি জানিয়েছেন, ভারত দুবার রাতে অনুশীলনের সুযোগ পেলেও তাদের একবারও সেই সুযোগ দেওয়া হয়নি। এই অসম সূচির কারণে ফ্লাডলাইটের নিচে খেলার প্রস্তুতি নিতে সমস্যায় পড়েছেন নামিবিয়ার ক্রিকেটাররা, যা সাধারণ দর্শকদের মনেও টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নামিবিয়ার ঘরোয়া ক্রিকেটে ফ্লাডলাইট সুবিধা না থাকায় রাতের ম্যাচে সূর্যকুমারদের মোকাবিলা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরাসমাস মনে করেন, বড় দলের প্রতি এই বাড়তি আনুকূল্য ছোট দলগুলোর লড়াইকে আরও কঠিন করে দিচ্ছে। তবে প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটতে নারাজ তারা। মাঠের স্নায়ুচাপ সামলে নিজেদের সেরাটা দিয়ে বিশ্বমঞ্চে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে নামিবিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *