ভোটের আগে আপনার হাতে মোদীর কাজের খতিয়ান সম্বলিত চিঠি

ভোটের আগে আপনার হাতে মোদীর কাজের খতিয়ান সম্বলিত চিঠি

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের দুয়ারে মোদী সরকারের সাফল্যের খতিয়ান পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি নেতৃত্ব। হবিবপুর বিধানসভার বুলবুলচণ্ডী মোড়ে ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষের হাতে সরাসরি তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর চিঠি। উন্নয়নের এই বার্তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলেছে, তা সরাসরি জানতেই এই জনসংযোগ।

বিধায়ক জোয়েল মুর্মুর উপস্থিতিতে এই কর্মসূচির মাধ্যমে সরাসরি জনমানসের নাড়ি টিপে দেখছে গেরুয়া শিবির। ভোট উৎসবে সাধারণ ভোটাররা সরকারি প্রকল্পের সুবিধা আদৌ কতটা পাচ্ছেন, তা যাচাই করাই মূল লক্ষ্য। নিত্যযাত্রী ও চালকদের সঙ্গে এই সরাসরি কথোপকথন আগামী নির্বাচনে জনমতের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *