রাজ্যবাসীর হকের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা কি তবে মিটবে না?

রাজ্যবাসীর হকের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা কি তবে মিটবে না?

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের প্রাপ্য দু’লক্ষ কোটি টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এখন তুঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সরাসরি বকেয়ার হিসেব না দিলেও সাধারণ মানুষের পকেটে টান পড়ার দায় ঠেলেছেন মমতার কোর্টেই। এই টানাপোড়েনের ফলে রাজ্যের উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনই চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

কেন্দ্রের দাবি, রাজ্যই নিজের কর্মীদের ডিএ না দিয়ে বঞ্চনা করছে। সাধারণ মানুষ ও কর্মীরা এই দুই সরকারের লড়াইয়ের মাঝে পড়ে পিষ্ট হচ্ছেন। একদিকে প্রকল্পের টাকার অভাব, অন্যদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দীর্ঘ লড়াই— সব মিলিয়ে প্রভাব পড়ছে আমজনতার দৈনন্দিন জীবনে। রাজনৈতিক এই চাপানউতোরের শিকার হয়ে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *