হার্দিকের ঘাড়ে বিশেষ ট্যাটু দেখে অবাক নেটপাড়া
February 12, 2026
নিউজ ডেস্ক : তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ঘাড়ে এখন শোভা পাচ্ছে ইংরেজি অক্ষর ‘এম’। নতুন হেয়ারস্টাইলের ছবি পোস্ট করতেই ভক্তদের নজর কেড়েছে এই বিশেষ ট্যাটু। সমাজমাধ্যমে ছবিগুলি ভাইরাল হতেই সাধারণ মানুষের মনে কৌতূহল তুঙ্গে। অনেকে মনে করছেন, ভ্যালেন্টাইনস ডে-র আগে প্রেমিকা মাহিকা শর্মার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই কি তবে এই বিশেষ উদ্যোগ নিলেন হার্দিক?
মডেল মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের রসায়ন এখন ওপেন সিক্রেট। এর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দীর্ঘ সম্পর্কের সময়ও হার্দিককে এমন কিছু করতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই তারকার এই পদক্ষেপ অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। প্রিয় তারকার ব্যক্তিগত জীবনের এই বদল এবং মাহিকার সঙ্গে সম্পর্কের গভীরতা এখন নেটিজেনদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।