নির্বাচনের পর কি বদলে যাবে সাধারণ মানুষের ভাগ্য

নিউজ ডেস্ক : টানা দেড় দশকেরও বেশি সময় পর বাংলাদেশে ক্ষমতার পালাবদলের চূড়ান্ত লড়াই শুরু হলো আজ। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—সর্বত্রই এখন টানটান উত্তেজনা। শেখ হাসিনা পরবর্তী এই বাংলাদেশে আজ কেবল নতুন সরকার গঠনই নয়, বরং ৮৪ দফা সংস্কার নিয়ে হওয়া গণভোট সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের অধিকার ও সুযোগ-সুবিধার রূপরেখা ঠিক করে দেবে। মুদ্রাস্ফীতি আর কর্মসংস্থানের সংকটে থাকা সাধারণ নাগরিকদের জন্য এই নির্বাচন এক নতুন আশার আলো।
আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে মূল লড়াই জমে উঠেছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দীর্ঘ নির্বাসন কাটিয়ে তারেক রহমানের ফেরা এবং তাঁর দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি তরুণ ভোটারদের মনে বড় প্রভাব ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে নতুন সরকার কী ভূমিকা নেয়, তা-ই এখন দেখার বিষয়। প্রায় ৯ লক্ষ নিরাপত্তা কর্মীর পাহাড়ায় চলা এই ভোটগ্রহণ শেষে সাধারণ মানুষের নাগালে দৈনন্দিন চাহিদাগুলো ফেরে কি না, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।