ভোটার তালিকায় আপনার নাম ঠিক আছে তো? এই অদ্ভূত জালিয়াতি আপনার অধিকার কেড়ে নিতে পারে

নিউজ ডেস্ক : ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে উত্তর ২৪ পরগনার বরানগর ও মেটিয়াব্রুজে এমন কিছু তথ্য মিলেছে যা সাধারণ মানুষকে চরম বিভ্রান্তিতে ফেলতে পারে। দেখা যাচ্ছে, কারও ক্ষেত্রে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে আছে, আবার কোথাও ২০ বছরের মধ্যে ১০ সন্তানের জননী হয়েছেন এক নারী, যেখানে ভাইবোনদের বয়সের ব্যবধান মাত্র কয়েক মাস। তালিকায় এই ধরণের অবাস্তব ও ভুল তথ্য থাকার ফলে সাধারণ নাগরিকদের সঠিক পরিচয় ও ভোটাধিকার সংকটের মুখে পড়তে পারে।
নির্বাচন কমিশন এই নজিরবিহীন অসঙ্গতিগুলো খতিয়ে দেখতে ইআরও-কে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে। নথিপত্রের এই গরমিল প্রশাসনিক গাফিলতি নাকি বড় কোনো জালিয়াতির অংশ, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদি ভোটার তালিকায় এই ধরণের ভুল থেকে যায়, তবে ভবিষ্যতে সরকারি পরিষেবা পাওয়া বা পরিচয় প্রমাণে সাধারণ মানুষকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই নিজের এবং পরিবারের নথির নির্ভুলতা যাচাই করা এখন প্রত্যেকের জন্যই জরুরি হয়ে দাঁড়িয়েছে।