চিংড়িঘাটা জট সুপ্রিম কোর্টে! তবে কি অধরাই থাকছে বিমানবন্দর মেট্রো? – বর্তমান নিউজ
February 12, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের দ্রুত যাতায়াতের স্বপ্ন কি তবে আরও দীর্ঘায়িত হবে? চিংড়িঘাটা মোড়ে মেট্রোর থমকে থাকা কাজ নিয়ে জটিলতা এবার পৌঁছাল দেশের শীর্ষ আদালতে। কলকাতা হাইকোর্ট কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা দিলেও, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
এই আইনি লড়াইয়ের ফলে অরেঞ্জ লাইনের কাজ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ৩১৬ বর্গমিটার অংশের জটে আটকে রয়েছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প। যানজট ও উৎসবের কারণ দেখিয়ে রাজ্য ট্রাফিক ব্লকের অনুমতি না দেওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি কবে শেষ হবে, তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।