৯ কোটি টাকার ঋণে জেল খাটছেন রাজপাল, প্রিয় অভিনেতার বিপদে বলিউড কি একজোট? – বর্তমান নিউজ

৯ কোটি টাকার ঋণে জেল খাটছেন রাজপাল, প্রিয় অভিনেতার বিপদে বলিউড কি একজোট? – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক: হাসির রাজা রাজপাল যাদব আজ ৯ কোটি টাকার ঋণের দায়ে তিহাড় জেলের চার দেওয়ালে বন্দি। প্রিয় অভিনেতার এই দুঃসময়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি রুপোলি পর্দার এই তারকার পাশে কেউ নেই? দুশ্চিন্তার মেঘ কাটিয়ে খুশির খবর দিলেন তাঁর আপ্তসহায়ক গোল্ডি। তিনি জানান, সালমান খান, অজয় দেবগন এবং সোনু সুদের মতো মহাতারকারা ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বিপদে এই সংহতি বলিউডে ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজপাল যাদব নিজে মানসিকভাবে শক্ত আছেন এবং ইন্ডাস্ট্রির এই সমর্থন তাঁকে দ্রুত আইনি জট কাটিয়ে ফিরতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ডেভিড ধবন ও বরুণ ধবনও নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রিয় অভিনেতাকে ফের পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য এটি বড় স্বস্তি। ঋণের বোঝা কাটিয়ে তিনি খুব শীঘ্রই স‌ংশোধনাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *