ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান! কিসের বিনিময়ে এমন ‘বিশেষ অফার’? ফাঁস চাঞ্চল্যকর তথ্য – বর্তমান নিউজ
February 12, 2026

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে নাটকীয় মোড়। পিসিবি সূত্রে দাবি করা হয়েছে, কোনো বিশেষ চাপের মুখে নয়, বরং আইসিসির কাছ থেকে ‘বিশেষ অফারের’ আশ্বাস পেয়েই ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাক সরকার ও বোর্ড প্রধান মহসিন নকভির মধ্যস্থতায় এই রফা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, এই সমঝোতার পেছনে রয়েছে বড় মাপের দর কষাকষি। আইসিসি পাকিস্তানকে ঠিক কী সুবিধা দেবে, তা বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অন্যদিকে, বাংলাদেশও ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে বিশেষ সুবিধা পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পিসিবি বড় কোনো শাস্তির বদলে আইসিসির কাছ থেকে বিশেষ সুযোগ-সুবিধা আদায়ের পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।