ফোনে ডেকে তৃণমূল নেতাকে রড দিয়ে বেধড়ক মার! আঙুল কামড়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য – বর্তমান নিউজ

ফোনে ডেকে তৃণমূল নেতাকে রড দিয়ে বেধড়ক মার! আঙুল কামড়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য – বর্তমান নিউজ

বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বুথ প্রেসিডেন্ট টিংকু সরকারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আলোচনার নাম করে ফোনে ডেকে নিয়ে তাঁর ওপর লোহার রড দিয়ে হামলা চালায় দলেরই অন্য গোষ্ঠীর সদস্যরা। এমনকি তাঁর আঙুলে কামড় দিয়ে প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত নেতার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ হাসপাতালে গিয়ে আহতের বয়ান নথিভুক্ত করেছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *