অধিনায়ক মার্শও নেই! বিশ্বকাপে মহাবিপদে অস্ট্রেলিয়া, নাটকীয় প্রত্যাবর্তন স্টিভ স্মিথের – বর্তমান নিউজ
February 12, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই চরম বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া। চোটের কারণে অধিনায়ক মিচেল মার্শ ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেল অজি শিবির। হেজলউড ও কামিন্সের পর মার্শকে হারানোয় দলের ভারসাম্য নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অনুশীলনের সময় কুঁচকিতে গুরুতর চোট পাওয়ায় মার্শকে বিশ্রাম ও রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অধিনায়কের এই শূন্যস্থান পূরণে নাটকীয়ভাবে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্টিভ স্মিথ। সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে বিধ্বংসী ফর্মে থাকা স্মিথকে তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে আনা হচ্ছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেও, বড় টুর্নামেন্টে স্মিথের অভিজ্ঞতা ও সাম্প্রতিক দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স বিপর্যয়ের মুখে থাকা অজিদের বিশেষ ভরসা জোগাচ্ছে।