একই সঙ্গে দুই ভোট! বাংলাদেশে ফলাফল কি তবে পিছিয়ে যাচ্ছে? জানুন লেটেস্ট আপডেট – বর্তমান নিউজ

একই সঙ্গে দুই ভোট! বাংলাদেশে ফলাফল কি তবে পিছিয়ে যাচ্ছে? জানুন লেটেস্ট আপডেট – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : আপনার এলাকায় ভোটের ফলাফল কি শুক্রবার সকালেই জানতে পারবেন? বাংলাদেশে এবার সংসদ নির্বাচনের পাশাপাশি ঐতিহাসিক গণভোট চলায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি ভিন্ন ব্যালটের গণনা একই সঙ্গে চলায় এবং পোস্টাল ব্যালটের হিসাব মেলাতে গিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

সাধারণ মানুষের জন্য এই বিলম্ব কিছুটা বিভ্রান্তিকর মনে হলেও, কমিশন বলছে বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। সংসদ নির্বাচনের সাদা ব্যালট ও গণভোটের গোলাপি ব্যালট আলাদাভাবে গণনা করতে গিয়ে রিটার্নিং অফিসারদের বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। তবে ইসি সচিব আখতার আহমেদ আশ্বস্ত করেছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ করাই তাদের প্রধান লক্ষ্য। আপনার আসনের ফলাফল সময়মতো পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *